NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৯


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৪, ১২:০৫ পিএম

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টায় টেক্সেইরা দে ফ্রেইতাস শহরে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে উল্টে পড়ে তারা হতাহত হয়।

দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

ফেডারেল হাইওয়ে পুলিশ (পিআরএফ) জানায়, বাসটি ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের রিও ডি জেনেইরো থেকে বাহিয়া রাজ্যের পর্যটন শহর পোর্তো সেগুরোতে যাওয়ার সময় ভোর ৪টার দিকে রাস্তা থেকে ছিটকে পড়ে। বাসটিতে ৩৪ জন যাত্রী ছিল।

কর্তৃপক্ষ আহতদের অবস্থা বা নিহতদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

তবে দুই বাসচালক অক্ষত আছে বলে জানিয়েছে।

 

টেক্সেইরা দে ফ্রেইতাসের মেয়রের কার্যালয়ের ওয়েবসাইটে বলা হয়, আহতদের মধ্যে একজন দুর্ঘটনার কিছুক্ষণ পর পার্শ্ববর্তী একটি হাসপাতালে মারা যায়। 

ব্রাজিলের গণমাধ্যম বিআর-১০১ মহাসড়কের পাশে পড়ে থাকা নীল ও সাদা রঙের বাসের ছবি প্রকাশ করেছে।

ব্রাজিলে যাতায়াতের জন্য সড়ক পথের ওপর ব্যাপক নির্ভরশীল হওয়ায় দেশটিতে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে।