NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

আমরা ভয় পাই না : মমতা


খবর   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৪, ১২:২৮ পিএম

আমরা ভয় পাই না : মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ধমকে’ তাঁর দলের কেউ ভয় পান না। বাঁকুড়া জেলার রাইপুরে গতকাল সোমবার ভারতের আসন্ন লোকসভা ভোটের প্রচারে গিয়ে এক জনসভায় তিনি এ কথা বলেন।

মোদিকে আক্রমণ করে মমতা বলেন, ‘মোদি বলেছেন ৪ জুনের পর সব জেলে ভরব। এ কথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? গোটা দেশে জেল বানান।

 

নতুন সংসদ ভবনকে জেলে পরিণত করে সবাইকে ভরে দিন। কিন্তু হুমকি দেবেন না।’ মমতা আরো বলেন, মোদি এসব বলছেন তাঁর দল বিজেপিকে উজ্জীবিত করতে। লোকসভা ভোটের পর রাজ্যে তৃণমূল সরকার থাকলেও এসব হুমকি দেওয়া হয় না বলে জানান তিনি।

 

এজেন্সি নিয়ে ফের সরব হয়ে মমতা মোদির উদ্দেশে বলেন, ‘এজেন্সি দিয়ে গোটা দেশকে জেল বানিয়ে রেখেছেন। আমরা আপনাকে ভয় পাই না।’ এ সময় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বাঁকুড়ার জন্য কী কী উন্নয়ন করেছে, তার খতিয়ান তুলে ধরেন মমতা।