NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

জুলাইয়ে ব্রা‌জিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ০৩:০৬ এএম

জুলাইয়ে ব্রা‌জিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌ ব্রা‌জিল সফরে যেতে পা‌রেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৭ এ‌প্রিল) রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন যমুনায় ঢাকা সফররত ব্রা‌জি‌লের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার স‌ঙ্গে বৈঠক শে‌ষে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, প্রধানমন্ত্রীর ব্রা‌জিল সফ‌রের আমন্ত্রণ র‌য়ে‌ছে। আগামী জুলাই মা‌সে প্রধানমন্ত্রী ব্রা‌জিল সফর কর‌তে পা‌রেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছি। প্রধানমন্ত্রীকে ব্রাজিল সফরের জন্য প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে আমন্ত্রণপত্র এসেছে। আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী ব্রাজিল সফর করতে পারেন।

 

প্রেসিডেন্ট লুলা ডি সিলভার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রাজিল সফরের আমন্ত্রণপত্র নিয়ে এসেছেন জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ব্যক্তিগত এক চিঠি (সফরের আমন্ত্রণপত্র) নিয়ে এসেছি। আমি কাল (সোমবার) তার সঙ্গে দেখা করে এটা হস্তান্তর করবো। আশা করছি, শেখ হাসিনা শিগগির ব্রাজিল সফর করবেন।