NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

দস্যুদের কবলে জাহাজ : সময়ের সঙ্গে বাড়ছে স্বজনদের দুশ্চিন্তা


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ০২:৩৮ পিএম

দস্যুদের কবলে জাহাজ : সময়ের সঙ্গে বাড়ছে স্বজনদের দুশ্চিন্তা

সোমালি দস্যুদের হাতে ১৬ দিন ধরে জিম্মি বাংলাদেশি ২৩ নাবিক কবে নাগাদ মুক্তি পাচ্ছেন তা কেউ নিশ্চিত করতে পারছেন না। সময় যত বেশি যাচ্ছে, ততই বাড়ছে স্বজনদের দুশ্চিন্তা আর উৎকণ্ঠা।

ছিনতাই করা জাহাজের প্রধান কর্মকর্তা আতিক উল্লাহ খানের ছোটভাই আবদুল্লাহ খান আসিফ গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে কালের কণ্ঠকে বলেন, ‘দস্যুরা তাদের (নাবিক) মোবাইল ফোন নিয়ে ফেলার পর প্রতি শুক্রবার একদিন স্যাটেলাইটের মাধ্যমে ফোন করে। আগামীকাল (আজ শুক্রবার) ফোন করতে পারে।

সর্বশেষ গত শুক্রবার যখন আমার ভাই ফোন করেছিলেন তখন বলেছেন জাহাজে পানির সংকট দেখা দিয়েছে।’ 

 

আরেক জিম্মি নাবিক মোহাম্মদ সামশুদ্দিন শিমুলের স্ত্রী ফারজানা সুলতানা রিমা গত বুধবার কালের কণ্ঠকে বলেন, ‘দুয়েক দিন পর পর আমার স্বামী ফোন করছেন। সর্বশেষ গত সোমবার ইফতারের পর (বাংলাদেশ সময়) ফোন করে বলেছিলেন আমরা ভাল আছি। তবে আমাদের মুক্ত করার জন্য কী চেষ্টা করা হচ্ছে?’

ফারজানা সুলতানা রিমা বলেন, ‘টেলিফোনে স্বামীকে বলেছি মালিক পক্ষ আমাদেরকে বলেছেন, ঈদের আগেও মুক্তি হতে পারে।

তবে আরো সময় লাগতে পারে।’

 

জিম্মি হওয়া জাহাজ আবদুল্লাহর মালিক পক্ষ কবির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মেহেরুল করিম গতকাল বিকেলে বলেন, ‘আমাদের সঙ্গে তাদের (দস্যুদের প্রতিনিধি) আলাপ আলোচনা চলছে। নাবিকরা ভালো আছেন, সুস্থ আছেন।’

একই গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘জিম্মি নাবিকদের গত মঙ্গলবার স্ব স্ব কেবিনে পাঠিয়েছে দস্যুরা।

দস্যুরা বাইরে থেকে এনে খাবার খাচ্ছে। নাবিকদের সঙ্গে তারা কোনো খারাপ আচরণ করছে না।’

 

সমঝোতার অগ্রগতি কতদূর জানতে চাইলে তিনি বলেন, ‘নাবিকদের অক্ষতভাবে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে নাবিকদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে সব বিষয়াদি প্রকাশ্যে বলা যাচ্ছে না।’