NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

লন্ডন থেকে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বৃহস্পতিবার


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৪, ০৭:৫৯ পিএম

লন্ডন থেকে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বৃহস্পতিবার

স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বহন করা বিমানটি অবতরণ করার কথা রয়েছে। 

বুধবার সকালে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো দৈনিক কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশে ১০ দিনের সফরে গত ৩ মার্চ ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান।

প্রথমে তিনি সংযুক্ত আরব আমিরাত যান। গত ৫ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাজ্যের লন্ডনে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

 

তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তাঁর সঙ্গে ছিলেন।