NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

ইউনূসের বিরুদ্ধে মামলা নিয়ে উদ্বেগের কথা জানাল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৪, ০৮:০০ পিএম

ইউনূসের বিরুদ্ধে মামলা নিয়ে উদ্বেগের কথা জানাল যুক্তরাষ্ট্র

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা নিয়ে উদ্বেগের কথা আবারও জানাল যুক্তরাষ্ট্র। গত সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ড. ইউনূসকে নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মন্তব্য এবং এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীর বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান একজন সাংবাদিক।

ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে যায় এমন মন্তব্যের জন্য মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী। আপনি জানেন যে ড. ইউনূসকে রাজনৈতিক উপায়ে হয়রানি করছে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী।

তাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা তীব্র হচ্ছে। এ ব্যাপারে আপনার মতামত কী? ’

 

জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আপনার প্রশ্নের মন্তব্য সম্পর্কে আমরা অবগত। এর আগে মুহাম্মদ ইউনূসের মামলাকে ঘিরে মার্কিন সরকারের উদ্বেগের বিষয়ে আমাকে কথা বলতে শুনেছেন। এতে আমি বলেছি, ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের আইনের সম্ভাব্য বড় রকমের অপব্যবহার হতে পারে।

বাংলাদেশে মার্কিন সরকারের সর্বোচ্চ পদমর্যাদার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে রাষ্ট্রদূত হাস কেবল সেই মন্তব্যগুলো পুনর্ব্যক্ত করেছেন।’