NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

শুরু হলো পবিত্র রমজান মাস, আজ প্রথম রোজা


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৪, ১১:৫৬ পিএম

শুরু হলো পবিত্র রমজান মাস, আজ প্রথম রোজা

রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান। আজ মঙ্গলবার প্রথম রোজা। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, রমজান মাসের প্রথম ১০ দিন রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন নাজাতের। 

মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যমে এই ফায়দা প্রাপ্তির আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে এই মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন।

আগামী ৬ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর।

 

গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (আজ) থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে।

পবিত্র রমজান মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস।

চাঁদ দেখার পর দেশের ধর্মপ্রাণ মুসলমানরা গত রাতে এশার নামাজ শেষে তারাবির নামাজ আদায় করেন। ভোররাতে সাহরি খেয়ে রোজা রাখা শুরু করেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তাঁরা।

 

পবিত্র রমজান উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, রমজানের পবিত্রতা ও তাত্পর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজজীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাই অবদান রাখবেন এ প্রত্যাশা করি।

 

বাণীতে প্রধানমন্ত্রী পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে এর পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আসুন, আমরা যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।’

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে গতকাল থেকেই রমজান মাস শুরু হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ দেশেও কয়েকটি স্থানে গতকাল অনেকে রোজা রেখেছেন।