NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

মেডিসিন বিশেষজ্ঞদের জাতীয় সম্মেলন


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৪, ০৮:৪১ এএম

মেডিসিন বিশেষজ্ঞদের জাতীয় সম্মেলন

দেশের মেডিসিন বিশেষজ্ঞদের নিয়ে ২৭তম জাতীয় সম্মেলন গতকাল শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশ এই সম্মেলন আয়োজন করে। সম্মেলনে তরুণ বিজ্ঞানমনস্ক চিকিত্সক ও বিজ্ঞানীরা তাঁদের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আর্কিটেক্ট ইয়াফেস ওসমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. শৌকত আকবর, ইউরো অনকোলজির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ড. এম এ সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. শামীম মমতাজ  ফেরদৌসী বেগম।

 

সম্মেলনে দুটি প্ল্যানারি সেশন এবং চারটি সায়েন্টিফিক সেশন অনুষ্ঠিত হয়েছে। প্ল্যানারি সেশনে প্রস্টেট ক্যান্সারের আধুনিক চিকিত্সা পদ্ধতি এবং অত্যাধুনিক রেডিওট্রেসার ফ্লোরিন-১৮ পিএসএমএ নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এম এ সালাম, অধ্যাপক ডা. ফাতিমা বেগম, ড. মোহাম্মদ আনোয়ার-উল-আজিম।

ব্রেস্ট ক্যান্সারের আধুনিক ডায়াগনোসিস নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. শামীম মমতাজ ফেরদৌসী বেগম। 

 

এ ছাড়া চারটি সায়েন্টিফিক সেশনে ক্যান্সার ডায়াগনোসিসে ও চিকিত্সায় নিউক্লিয়ার মেডিসিনের অত্যাধুনিক ব্যবহার নিয়ে মোট ২৫ জন তরুণ চিকিত্সক ও বিজ্ঞানী বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডা. এম এম আরিফ হোসেনের হাতে ‘ইয়াং সায়েন্টিস্ট’ পুরস্কার তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।