NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

কোপেনহেগেনকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৪, ০৮:০৩ এএম

কোপেনহেগেনকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি

প্রথম লেগ ৩-১ গোলে জিতে কাজ অনেকটাই সেরে রেখেছিল ম্যানচেস্টার সিটি৷ ফিরতি লেগেও চ্যাম্পিয়নরা জিতল একই ব্যবধানে। দুই লেগ মিলিয়ে কোপেনহেগেনের বিপক্ষে ৬-২ গোলে জিতে পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে ৩০ ম্যাচ অপরাজিত থাকল সিটিজেনরা।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ জুড়েই আধিপত্য ছিল পেপ গার্দিওলার দলের।

পঞ্চম মিনিটেই নাথাক অ্যাকাঞ্জির গোল এগিয়ে দেয় সিটিজেনদের৷ হুলিয়ান আলভারেসের মাপা ক্রস বক্সে পেয়ে অনায়াসে জালে জড়ান সিটির এই ডিফেন্ডার। 

 

চার মিনিট পরেই এবার আলভারেস ঝলক। ব্যবধান ২-০ করে ফেলে স্বাগতিকরা। হুলিয়ান আলভারেসের নেওয়া কর্নার দূরের পোস্টে রদ্রির হেড ক্রসবারে লেগে বল চলে যায় আবার আলভারেসের পায়ে।

বক্সের কোণা থেকে এই আর্জেন্টাইনের শট কোপেনহেগেন গোলরক্ষক গ্লাভসে আটকাতে না পারলে জড়িয়ে যায় জালে।

 

২৯ মিনিটে স্রোতের বিপরীতে গিয়ে গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় কোপেনহেগেন। জালের দেখা পান আল ইউনিসি। তবে বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান আরো বাড়িয়ে নেয় সিটিজেনরা।

এবার গোল করেন আর্লিং হালান্ড। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি গার্দিওলার শিষ্যরা। ফলে আর ব্যবধান বাড়ানো হয়নি।