NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

চীন হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক সহযোগী অংশীদার


ছাই উইয়ে মুক্তা: প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৪, ১০:০৫ এএম

চীন হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক সহযোগী অংশীদার

 

 


চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক বৈঠক করেছেন। তাঁরা দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেছেন।

জনাব ওয়াং বলেন, গত অগাষ্টে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ব্রিক্সসম্মেলনে বেশ কিছু মতৈক্য হয়েছে। এটি ফলপ্রসূ করতে চীন-বাংলাদেশ বাস্তবসম্মত আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় নেতৃত্ব দিচ্ছে। চীন বাংলাদেশের সঙ্গে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো জোরদার করা, দ্বিমুখী বিনিয়োগ সহযোগিতা উন্নত করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক উন্নয়ন বাড়াতে চায়। তিনি বাংলাদেশের ব্যবসায়ের পরিবেশ আরেক ধাপে উন্নত করে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ করা এবং সুবিধা দেওয়ার কথা বলেন।

জনাব আহসানুল ইসলাম বলেন, চীন হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক সহযোগী অংশীদার। চীন বাংলাদেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশ চীনে রপ্তানি বাড়াতে চায়। তিনি চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে স্বাগত জানান, যাতে দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা নতুন স্তরে উন্নিত হয়। 
সূত্র:চায়না মিডিয়া গ্রুপ।