NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

প্রধানমন্ত্রীকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের শুভেচ্ছা


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:১০ পিএম

প্রধানমন্ত্রীকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন। অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ককে ভবিষ্যতে আরো শক্তিশালী করতে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। 

২০২৩-এর অক্টোবরে ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক উল্লেখপূর্বক তিনি বলেন, বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন-এর মধ্যে আলোচনাধীন ‘অংশীদারীত্ব ও সহযোগিতা চুক্তি’ দু’পক্ষের সম্পর্ককে আরো প্রসারিত ও যুগোপযোগী করবে। 
  
ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্যান্য স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।