NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

স্বৈরাচার প্রতিরোধ দিবস আজ


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:৩৫ পিএম

স্বৈরাচার প্রতিরোধ দিবস আজ

স্বৈরাচার প্রতিরোধ দিবস আজ বুধবার। ১৯৮৩ সালের এই দিনে সামরিক শাসনের বিরুদ্ধে সংগঠিত ছাত্র আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালালে অন্তত ১০ জন নিহত হয়। ছাত্র আন্দোলন রূপ নেয় স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে।

স্বৈরাচার প্রতিরোধ দিবসে আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে অনুষ্ঠিত হবে ‘আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণ-পদযাত্রা’।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা, ছাত্র, শিক্ষক, শ্রমিক, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের জনগণের ব্যানারে পদযাত্রাটি অনুষ্ঠিত হবে।

 

১৯৮২ সালের ২৩ সেপ্টেম্বর একটি নতুন শিক্ষানীতি প্রস্তাব করেছিল জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের সরকার। তৎকালীন শিক্ষামন্ত্রী ড. মজিদ খান শিক্ষানীতি ঘোষণার আগেই সে বছর ১৭ সেপ্টেম্বর ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করে ছাত্র সংগঠনগুলো। 

এর ধারাবাহিকতায় ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের প্ল্যাটফরম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদ শিক্ষানীতির বিরুদ্ধে সচিবালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে।

ওই কর্মসূচির আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গুলি চালায় পুলিশ। নিহত হন জাফর, জয়নাল, দীপালী ও কাঞ্চনসহ ১০ জন। আহত হন আরো অনেকে, তুমুল আন্দোলনের মুখে পরবর্তী সময়ে বাতিল হয় সেই শিক্ষানীতি। সেদিন থেকে ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়।

 

স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে প্রতিবছর রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো প্রতিবছর শিক্ষা ভবনের মোড়স্থ শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় এই কর্মসূচি।