NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

বইমেলায় ডিএমপির স্টল পরিদর্শন ও বই কিনলেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:৪২ পিএম

বইমেলায় ডিএমপির স্টল পরিদর্শন ও বই কিনলেন প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন শেষে প্রথমবারের মতো ডিএমপির বুক স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি ডিএমপির স্টল থেকে দুটি বই কেনেন।

শত ব্যস্ততার মাঝেও সাহিত্যপ্রেমী পুলিশ লেখকদের মননশীল বই পাঠকদের কাছে পৌঁছে দিতে বইমেলায় এবারও রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্টল।

 

বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রবেশ করতেই মাঠের উত্তর দিকের সারিতে রয়েছে ডিএমপির বুক স্টল। এখানে বইপ্রেমী পাঠকদের জন্য রয়েছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রচিত মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ: মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা (১ম, ২য় ও ৩য় খন্ড); ‘ঠার’ বেদে জনগোষ্ঠীর ভাষা: LETTERS OF SHEIKH MUJIBUR RAHMAN (VOL.1: 1948- 1950); ‘চিঠিপত্র’ শেখ মুজিবুর রহমান (খণ্ড ১: ১৯৪৮-১৯৫০): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান; LETTERS OF SHEIKH MUJIB (VOL.2: 1951-1952); শেখ মুজিবের চিঠিসহ (খণ্ড ২: ১৯৫১-১৯৫২) বিভিন্ন পুলিশ লেখকদের গল্প, উপন্যাস, কবিতা ও ছড়ার জনপ্রিয় বই।

ডিএমপির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী ডিএমপি কমিশনারকে সঙ্গে নিয়ে পুলিশ লেখকদের বিভিন্ন বই দেখেন। এসময় প্রধানমন্ত্রী বই কেনার জন্য জনগণকে উৎসাহিত করতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সম্পাদিত বঙ্গবন্ধু জেলখানায় থাকাকালীন বঙ্গবন্ধুর চিঠিপত্রের সংকলন LETTERS OF SHEIKH MUJIB (VOL.2: 1951-1952) ও শেখ মুজিবের চিঠি (খণ্ড ২: ১৯৫১-১৯৫২) বই দুটি কেনেন। স্টলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।