NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মেক্সিকোতে নিহত ১৯


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মেক্সিকোতে নিহত ১৯

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২২ জন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে।

বুধবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম মেক্সিকোতে মঙ্গলবার একটি ডাবল ডেকার বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৯ জন নিহত এবং আরো ২২ জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

 

সিনালোয়া প্রদেশের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘১৯টি মৃতদেহ গণনা করা হয়েছে। দেহাবশেষ শনাক্ত করতে সময় লাগবে।’

এএফপির প্রতিবেদনে আরো বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিল।

দুর্ঘটনার পর কর্মকর্তাদের যাত্রীবাহী এই বাসের ধ্বংসাবশেষ পরিদর্শন করতে দেখা গেছে।

 

সিনালোয়ার নাগরিক সুরক্ষার পরিচালক রায় নাভারেতে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসে প্রায় ৫০ জন আরোহী ছিল। সড়কে উভয় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরে আগুন ধরে যায়।

উল্লেখ্য, মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা খুবই সাধারণ।

প্রায়ই উচ্চগতি, গাড়ির খারাপ অবস্থা বা চালকের ক্লান্তির কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। এ ছাড়া উত্তর অমেরিকার এই দেশটির মহাসড়কে মালবাহী ট্রাকের দুর্ঘটনাও বেড়েছে। এর আগে গত বছরের আগস্টে মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছিল। নিহতদের মধ্যে ১৫ জনই ছিল মেক্সিকোর নাগরিক। এ ছাড়া দুর্ঘটনায় সে সময় আহত হয়েছিল আরো ৩৬ যাত্রী।