NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত ২ নাগরিক ১ লাখ ডলারসহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে আটক


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ এএম

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত ২ নাগরিক ১ লাখ ডলারসহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে আটক

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ২ নাগরিক মোহাম্মদ জসিম উদ্দিন (৩৯) ও মোহাম্মদ রেজাউল (৫৯)কে ১ লাখ মার্কিন ডলারসহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। ২৬ জানুয়ারী শুক্রবার বিমানবন্দরের ৫ নং আইএনএস গেটের স্ক্যানিং থেকে দুপুরে তাঁদের আটক করা হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, বিমানবন্দরের প্রি-বোর্ডিং চেকে দুই জনকে ১ লাখ মার্কিন ডলারসহ আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। তাঁরা এসব ডলার বহনের কোনো অনুমতি দেখাতে পারেনি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা কাতার এয়ারওয়েজের কিউআর–৬৪১ ফ্লাইটে দোহা যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন।
ঢাকা কাস্টমস কতৃপক্ষও জানা, বহির্গামী ওই দুই যাত্রীকে দুপুরে আটক করা হয়েছে। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। মানিলন্ডারিংয়ের অভিযোগে তাঁদের স্ক্যানিংয়ের সময় ধরা হয়। পরে কাস্টমসের অ্যান্টি মানিলন্ডারিং টিম গিয়ে উদ্ধার করে। তাঁদের কাছ থেকে ১ লাখ মার্কিন ডলার জব্দ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকা। এই ঘটনায় বিমানবন্দর থানায় মানিলন্ডারিংয়ের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।