NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

স্যাটেলাইট-২ স্থাপনে বাংলাদেশকে সহযোগিতা করবে ফ্রান্স


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৪, ০৮:২২ এএম

স্যাটেলাইট-২ স্থাপনে বাংলাদেশকে সহযোগিতা করবে ফ্রান্স

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই জানিয়েছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ স্থাপনে বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহী ফ্রান্স। এ স্যাটেলাইটের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা দিতে চায় ফ্রান্স।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ আগ্রহের কথা জানান ফ্রান্সের রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে।

তাকে অভিনন্দন জানিয়েছি। আমাদের উভয় পক্ষের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেছি। দুই দেশের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে সংস্কৃতি বিনিময়, সামরিক খাত, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের শিক্ষা খাতে সহযোগিতা দিতেও প্রস্তুত ফ্রান্স।  বিশেষ করে তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করতে আগ্রহী।’