NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু : নৌপরিবহন প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু। ভারতের সঙ্গে সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকে রক্ত দিয়ে লেখা। তারা আমাদের সকল ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চায়। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রতিমন্ত্রীর অফিস কক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

 

এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারকে শুভেচ্ছা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, তারা সমুদ্র, নদী ও পোর্ট সম্পর্কে আলোচনা করেন।

তিনি বলেন, উন্নয়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সরকার যে সকল পদক্ষেপ নেবে তার সঙ্গে তারা থাকবে। দু'দেশের মধ্যে কানেক্টিভিটি আরো এগিয়ে নিতে কাজ করবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও পায়রা বন্দর হচ্ছে। পায়রা বন্দরকে ঘিরে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে সেখানে ভারতের বিভিন্ন ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের আগ্রহ আছে।
দুদেশের মধ্যে নৌপর্যটন শুরু হয়েছে। অন- এরাইভভল ভিসা নিয়ে কিছুটা সমস্যা আছে। এটি আরো সহজ করার জন্য কাজ করছে। 

 

বঙ্গবন্ধুর কূটনৈতিক নীতি ‘কারো সঙ্গে বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ।’ সেই নীতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে যারা শঙ্কা ও সন্দিহান ছিল- তাদের ভুল ভেঙে গেছে। তারা এখন নতুন সরকারকে সহযোগিতার জন্য এগিয়ে আসছে।