NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

কথিত সাংবাদিক ইলিয়াসের বিচার শুরু


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৪, ০৯:১২ এএম

কথিত সাংবাদিক ইলিয়াসের বিচার শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের স্ত্রী মিতু হত্যা মামলায় মিথ্যা তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগে কথিত সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এই মামলা থেকে বাবুল আকতারের ভাই মো. হাবিবুর রহমান লাবুকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। 

আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ নজরুল ইসলাম শামীম।

আর মামলা থেকে লাবুর অব্যাহতি চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম। 

 

পিপি নজরুল ইসলাম শামীম কালের কণ্ঠকে বলেন, ‘সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।’

গত বছর ৩১ আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনাল ইলিয়াস হোসেনের সম্পত্তি জব্দের আদেশ দেন। এই আদেশের পর ২ অক্টোবর টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, ইলিয়াস হোসাইনের সম্পত্তি না পাওয়ায় সম্পত্তি জব্দ করা যায়নি।

এরপর আদালত ইলিয়াস হোসাইনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

 

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডি থানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়। গত বছর ৯ এপ্রিল মামলার অভিযোগপত্র দেন ধানমণ্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম।