NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

টুঙ্গীপাড়ায় মন্ত্রিপরিষদের বৈঠক করলেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৪, ১০:০০ এএম

>
টুঙ্গীপাড়ায় মন্ত্রিপরিষদের বৈঠক করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ (উপসচিব) এম.এম. ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

এর আগে বেলা পৌনে ১২টায় সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে তিন বাহিনীর পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।  

 

বোন শেখ রেহানাকে নিয়ে পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অংশ নেন প্রধানমন্ত্রী। পরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুকন্যা সেখানে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বঙ্গবন্ধু ভবনে চলে যান।

 

 

আগামীকাল রবিবার নিজের আরেক নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। কাল দুপুর আড়াইটায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। 

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর ১০ জানুয়ারি সকালে সংসদ সদস্যরা শপথ নেন।

পরে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়।