NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

১৯ দেশের রাষ্ট্রদূত শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৫ এএম

১৯ দেশের রাষ্ট্রদূত শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। গণভবনে আজ মঙ্গলবার আরববিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশসহ ১৯টি দেশের রাষ্ট্রদূত শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এ সময় তাঁরা নিজেদের দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দেন। 

 

 

আজ বাংলাদেশে নিযুক্ত জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিনের রাষ্ট্রদূতরা আওয়ামী লীগ শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

 

 

 

এ সময় রাষ্ট্রদূতরা তাঁদের রাষ্ট্র ও সরকার প্রধানদের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেন। তাঁরা পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন সংক্রান্ত দ্বি-পাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূতরা। বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

 
 

 

 

 

প্রধানমন্ত্রী গণভবনে আগত রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান। বাংলাদেশের জনগণ ও সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা করায় এসব বন্ধু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদেরও আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় আগামী দিনগুলোতেও বন্ধু রাষ্ট্রসমূহের সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।