NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

কুমড়ার বীজের উপকারিতা


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪১ এএম

কুমড়ার বীজের উপকারিতা

এমন অনেক খাবার আছে যা আমরা অবহেলা করে ফেলে দেই, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। নাস্তায় তেলে ভাজা কিংবা স্ন্যাকস জাতীয় খাবারের বদলে রাখতে পারেন কুমড়া বীজ। ভাজাভুজি জাতীয় খাবারে পুষ্টি তেমন মেলে না বললেই চলে। তবে কুমড়া বীজ প্রচুর পুষ্টিগুণে ভরা। ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশ করেছে প্রতিদিনের খাদ্য তালিকায় কুমড়া বীজ রাখা কেন জরুরি-

>>> কুমড়ার বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম আর জিঙ্ক যা অস্টিওপোরেসিসের মতো হাড়ের সমস্যা কমাতে সাহায্য করে।

>>> খাবার হজম করতেও দারুণ কার্যকরী এই বীজ। এতে থাকা উচ্চ ফাইবার হজমশক্তি উন্নত করে।

>>> কুমড়ার বীজে রয়েছে ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড। যা অক্সিটোসিন হরমোন ক্ষরণে সহায়তা করে। একই সঙ্গে মেলাটোনিন আর সেরোটোনিন নিঃসৃত হতে সহায়তা করে। যা অবসাদ কাটিয়ে শরীর, মন তরতাজা করে তুলতে সাহায্য করে। শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতেও এটি দারুণ উপকারী।

>>> কুমড়ার বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, সালফার, জিঙ্ক, ভিটামিন এ, বি আর কে, যা চুল উজ্জ্বল ও ঘন করে তুলতেও সহায়তা করে। এতে রয়েছে কিউকারবিটিন নামক অ্যামিনো অ্যাসিড যা চুল বাড়তে সাহায্য করে।

>>> কুমড়ার বীজে রয়েছে সেরাটোনিন নামের রাসায়নিক উপাদান। যা স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা কাটাতে সাহায্য করে।

কীভাবে খাবেন কুমড়ার বীজ?
এই বীজ রান্নায় ব্যবহার করতে পারেন। তবে তার আগে বেটে নিতে হবে। এ ছাড়াও এটি অল্প সেঁকে বা কাঁচা খেলেও উপকার পেতে পারেন।