NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৯, ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল ইরাকের ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এসআইআর বিতর্কে জল ঢেলে দিল পরিসংখ্যান
Logo
logo

নিজের ভোট দিলেন মাশরাফিও


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

নিজের ভোট দিলেন মাশরাফিও

সাকিব আল হাসানের মতো নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। সকাল ১১টার দিকে নড়াইলের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি।

ভোট প্রদান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। ভোটার উপস্থিতি নিয়ে আশাবাদী মাশরাফি জানিয়েছেন, 'আলহামদুলিল্লাহ ভোট ভালো হচ্ছে।

 
সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসছে দেখে খুব ভালো লাগছে। আশা করছি ভালোভাবে শেষ হবে। সবাই যার যার মতো ভোটটা দিয়ে যাবে।'

 

জয়ের ব্যাপারে আশাবাদী মাশরাফি জানিয়েছেন, সময় যত গড়াবে তত ভোটার উপস্থিতি বাড়বে, 'আশা করছি ভালোভাবেই শেষ হবে।

 
আমি যতটুকু দেখেছি, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে। ভালো লাগছে যে আমাদের এখানে নারী, পুরুষ, মুরব্বিরা সবাই আসছেন। ঠাণ্ডার সময় যাদের একটু শরীর খারাপ তারা না-ও আসতে পারতেন। কিন্তু আমি দেখছি মুরব্বিরাও আসছেন।
 
তারাও ৮টা থেকে ভোটে অংশগ্রহণ করছেন। যারা এখনো আসেনি তারা হয়তো ১-২টার মধ্যে চলে আসবে।'