NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

কাঙ্ক্ষিত কক্ষপথে পৌঁছতে আদিত্য-এল১-এর বাকি আর সামান্য পথ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

>
কাঙ্ক্ষিত কক্ষপথে পৌঁছতে আদিত্য-এল১-এর বাকি আর সামান্য পথ

চন্দ্রযানের সাফল্যের পর থেকেই দিন গুনছিলেন বিজ্ঞানীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সূর্যের কাছে কাঙ্ক্ষিত কক্ষপথে প্রায় পৌঁছেই গেছে ভারতের সৌরযান। বাকি আর সামান্য পথ।

 
তার পরই সূর্যের কাছে এল১ পয়েন্টে পৌঁছে যাবে আদিত্য-এল১। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সেই তোড়জোড় শুরু করে দিয়েছে। সামনে তাঁদের অগ্নিপরীক্ষা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
 

 

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী শনিবার ৬ জানুয়ারি এল১ পয়েন্টে পৌঁছনোর কথা ইসরোর সৌরযানটির। তবে সেখানে পৌঁছলে ইসরোকে একটি কাজ করতে হবে। সেই কাজে সামান্য ভুল হলেই হতে পারে বড়সড় বিপদ। এত দিনের সব পরিশ্রম মাটি হয়ে যেতে পারে এক মুহূর্তে।

 

 

সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগারেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্ট আদিত্য-এল১-এর গন্তব্য। ওই পয়েন্টে সূর্য ও পৃথিবী—উভয়েরই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব সমান থাকে। সেখানে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে ইসরোর সৌরযান। পৃথিবী থেকে তার দূরত্ব হবে ১৫ লাখ কিলোমিটার। সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য এর ফলে জানা যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

 

 

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, আদিত্য-এল১-এর যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সূক্ষ্ম ধাপ অপেক্ষা করে আছে এল১ পয়েন্টে। সেখানে পৌঁছলে ইসরোকে ‘ফায়ার’ করতে হবে। অর্থাৎ সৌরযানটিকে ধাক্কা দিতে হবে। তবে তা অত্যন্ত সাবধানে ও মেপে মেপে। পরিমাপে এক চুল গোলমাল হলেই বিজ্ঞানীদের নিয়ন্ত্রণ ছাড়িয়ে বেরিয়ে যেতে পারে আদিত্য-এল১। সে ক্ষেত্রে সূর্যের দিকে আরো এগিয়ে যাবে সৌরযানটি। এক সময় তা ধ্বংস হয়ে যাবে। ইসরোর আর কিছুই করার থাকবে না।

আনন্দবাজার বলেছে, শনিবার ভারতের সময় বিকেল ৪টা নাগাদ ওই শেষ মুহূর্তের চূড়ান্ত ‘ফায়ার’ করবে ইসরো। সেটাই এখন তাদের ‘অগ্নিপরীক্ষা’। মাপ অনুযায়ী সঠিক ধাক্কা দিয়ে সৌরযানটিকে নির্দিষ্ট কক্ষপথে বসিয়ে দেবেন বিজ্ঞানীরা। তার পর শুরু হবে তার পেলোডগুলোর কাজ।

গণমাধ্যমটি অনুসারে, গত ২ সেপ্টেম্বর অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান মহাকাশ গবেষণাকেন্দ্র থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১। তার পর পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে তার চারপাশেই পাক খাচ্ছিল সৌরযানটি। পৃথিবীর কাছে মোট পাঁচটি কক্ষপথ বদলের পর অবশেষে টান কাটিয়ে বেরিয়ে যায় সেটি। তার পর এত দিন সূর্যের দিকে নির্দিষ্ট গতিতে এগিয়ে চলেছিল আদিত্য-এল১। পথে কোনো বাধা আসেনি। সূর্যের নানা রকম ছবি তুলে পাঠিয়েছে সৌরযানটি।