NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

মোটাদাগে খুব বেশি সহিংসতা হয়নি : সিইসি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:৩৬ পিএম

মোটাদাগে খুব বেশি সহিংসতা হয়নি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনী প্রচারণায় এখন পর্যন্ত কিছু ক্ষেত্রে সহিংসতা, পাল্টাপাল্টি ধাওয়া ও পোস্টার ছেঁড়া হয়েছে। মোটাদাগে খুব বেশি ঘটনা ঘটেছে বলে মনে হয় না। তবে সহিংসতা যে একেবারে হয়নি, তা মনে করছি না।’ 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন সিইসি।

 
এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

সহিংসতা বাদ দিয়ে অহিংস পদ্ধতিতেও নির্বাচন করা সম্ভব সে লক্ষ্যে প্রয়াস অব্যাহত রাখা উচিত বলে মনে করেন সিইসি। বলেন, ‘ভোটের দিন কেন্দ্রে পোলিং এজেন্টরা থাকবেন। কেন্দ্রের ভেতরে-বাইরে তাদের ভারসাম্য রক্ষা করতে হবে।

 
সেখানে অস্বীকৃত কেউ যেন প্রবেশ করতে না পারে। গণমাধ্যমও যদি কেন্দ্রের ভেতর-বাইরে থেকে কোনো অনিয়মের ছবি প্রচার করতে পারে আমরা সেটিকে স্বাগত জানাব।’ 

 

বৈঠকে হওয়া আলোচনা প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচনকালীন যেসব মানবাধিকার আছে সেগুলো তুলে ধরে বক্তব্য দিয়েছেন। তিনি বিশ্বাস করেন, ভোটাধিকার, নির্বাচন করা একটি মৌলিক মানবাধিকার।