NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৫৬ এএম

মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে বলেছেন, ‘দেশেও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করছে। মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে এটা বাংলার মাটিতে চলবে না।’

রবিবার গণভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

 
তিনি বলেন, ‘রেললাইনের ফিশপ্লেট খুলে দেয়, যাতে বগি উল্টে মানুষ নিহত হয়। এ ধরনের ঘটনার হুকুমদাতা এবং যারা ঘটায় তাদের আমি ধিক্কার জানাই। জীবন্ত মানুষ পোড়ানো মহাপাপ, অন্যায়। এ অন্যায় কখনো মেনে নেওয়া যায় না।
 

 

শেখ হাসিনা আরো বলেন, ‘রাজনৈতিক কোনো কর্মসূচি থাকলে জনগণের কাছে যাবে, জনগণের কাছে বলবে। মানুষের কাছে যেতে হবে কল্যাণের কথা বলে, উন্নয়নের কথা বলে। কিন্তু কয়েকদিন আগে ট্রেনে আগুন দিয়েছে। একটি মা তাঁর সন্তানকে বুকে জড়িয়ে ধরে মারা গেছে।

 
এই ধরনের করুণ দৃশ্য দেখতে চাই না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মানুষ পুড়িয়ে মেরে মানুষের ক্ষতি করে কী অর্জন করছে সেটাই আমার প্রশ্ন।’

 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটি সবার জন্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে যুদ্ধ করেছে। সবার রক্ত মিশে গেছে এই মাটিতে।

 
ধর্মীয় সংঘাত আমরা চাই না। ধর্মীয় রীতি পালনে কেউ বাধা দিক সেটাও আমরা চাই না।