NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ৬৫ বাংলাদেশি কর্মী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ৬৫ বাংলাদেশি কর্মী

বিনা খরচে মালয়েশিয়ায় কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের ৬৫ জন কর্মী। আজ বৃহস্পতিবার দুপুরে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই কর্মীরা ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিনা খরচে কর্মী পাঠানো কর্মসূচির অধীনে এসব কর্মী পাঠানো হচ্ছে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল।

 

 

গতকাল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই কর্মীদের পাসপোর্ট, ভিসা ও বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তুলে দেওয়ার সময় এসব তথ্য জানান বায়রার সাবেক মহাসচিব ও ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্ণধার মো. রুহুল আমিন স্বপন।

রুহুল আমিন স্বপন বলেন, ‘কম খরচে বিদেশে কর্মী পাঠাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগের বাস্তবায়নের জন্য এই পদ্ধতি সহায়ক ভূমিকা পালন করবে। এর ফলে বাংলাদেশি কর্মীদের অভিবাসন খরচ কমবে এবং রেমিট্যান্স আয় উল্লেখযোগ্য হারে বাড়বে। এই পদ্ধতিতে কর্মী পাঠানোর ফলে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক ধারা চালু হচ্ছে।

 
শুরুতে কর্মী বাছাইয়ের ক্ষেত্রে পিছিয়ে থাকা ও অসহায় পরিবারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’