NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন পুনর্ব্যক্ত করল অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:৫৭ এএম

>
রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন পুনর্ব্যক্ত করল অস্ট্রেলিয়া

রোহিঙ্গা জনগণকে মানবিক সহায়তা অব্যাহত রাখতে এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে মিয়ানমারে প্রত্যাবাসনের পক্ষে বাংলাদেশের মতামতকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মন্ত্রণালয়ে বিদায়ি সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মাসুদ রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তার কথা স্বীকার করেন এবং মিয়ানমারে তাদের নিরাপদ ও সুরক্ষিত প্রত্যাবাসনকেই এই সংকটের একমাত্র সমাধান হিসেবে পুনর্ব্যক্ত করেন। অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অর্জন এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

 

 

এ সময় পররাষ্ট্র সচিব দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। 

তিনি এ ধরনের যোগাযোগ বাড়ানোর বিশাল সুযোগ এবং দক্ষতা উন্নয়ন, সমুদ্র অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আরো সহযোগিতার কথা বলেন।

মাসুদ বিন মোমেন ২০২৬ সালে এলডিসি গ্রুপ থেকে উত্তরণের পরেও তাদের বাজারে বাংলাদেশি পণ্যের ডিএফকিউএফ প্রবেশাধিকার অব্যাহত রাখার আশ্বাসের জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।