NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনেই গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৮ এএম

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনেই গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিষয় যুক্তরাষ্ট্রের নীতিতে অবাধ, সু্ষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন গুরুত্ব পাবে। সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার ক্ষেত্রে গুরুত্ব পাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার মঙ্গলবার রাতে ওয়াশিংটনে সংবাদ ব্রিফিংয়ে একথা জানান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ম্যাথু মিলারের কাছে প্রশ্ন ছিল, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত সন্ত্রাসবিরোাধী প্রতিবেদনে মার্কিন সহায়তায় বাংলাদেশে সন্ত্রাসী হামলা কমার কথা উল্লেখ করা হয়েছে।

 
এখন রাজনৈতিক সহিংসতার কারণে উগ্রবাদী গোষ্ঠীগুলোর আবার উত্থানের ঝুঁকি আছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে কী ধরনের সহযোগিতার পরিকল্পনা করছে?

 

জবাবে ম্যাথু মিলার বলেন, ‘আমরা স্পষ্ট বলেছি, আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। এটিই আমাদের নীতি হিসেবে আছে। এটিই বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের সম্পৃক্ততার ক্ষেত্রে গুরুত্ব পাবে।

 

 

এ পর্যায়ে ওই সাংবাদিক মুখপাত্র ম্যাথু মিলারকে বলেন, তাঁর প্রশ্ন ছিল সন্ত্রাসবিরোধী সহযোগিতা নিয়ে, নির্বাচন নিয়ে নয়।

এর প্রতিক্রিয়ায় ম্যাথু মিলার বলেন, ‘আমি বুঝতে পেরেছি। কিছু দিন আগেই আমরা প্রতিবেদনটি প্রকাশ করেছি। এ নিয়ে আমার আর কিছু বলার নেই।