NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

ব্যাপক চাহিদা সত্ত্বেও শীর্ষ অস্ত্র উৎপাদকের আয় কমেছে : থিংকট্যাংক


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

ব্যাপক চাহিদা সত্ত্বেও শীর্ষ অস্ত্র উৎপাদকের আয় কমেছে : থিংকট্যাংক

চাহিদার ব্যাপক বৃদ্ধি সত্ত্বেও কমেছে অস্ত্র বিক্রি থেকে আয়। বিশ্বের ১০০টি শীর্ষ অস্ত্র উৎপাদকের আয় পর্যালোচনা করে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)। এক বছর আগের তুলনায় তাদের আয় ২০২২ সালে ৩.৫ শতাংশ কমে ৫৯৭ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

 

থিংকট্যাংক এসআইপিআরআই তাদের প্রতিবেদনে বলেছে, প্রধান মার্কিন কম্পানিগুলোতে অস্ত্র বিক্রি থেকে আয় হ্রাস এ পতনের জন্য দায়ী। তবে অসমাপ্ত অস্ত্র সরবরাহ এবং নতুন চুক্তি বৃদ্ধির কারণে আগামী কয়েক বছরে বিশ্বব্যাপী এ খাতে আয় বাড়বে বলে ধারণা থিংকট্যাংকটির।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে অস্ত্র ও সামরিক সরঞ্জামের ক্রমবর্ধমান চাহিদা থাকা সত্ত্বেও কম্পানিগুলো শ্রমের ঘাটতি, ক্রমবর্ধমান খরচ এবং সরবরাহ শৃঙ্খলে বাধার কারণে তাদের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য লড়াই করেছে। এমনটাই জানিয়েছেন এসআইপিআরআইয়ের সামরিক ব্যয় ও অস্ত্র উৎপাদন কর্মসূচির পরিচালক লুসি বেরাউড-সুড্রেউ।

 

 

সুড্রেউ জোর দিয়ে বলেছেন, নতুন স্বাক্ষরিত চুক্তিগুলো, বিশেষ করে গোলাবারুদের জন্য, ২০২৩ সালে এবং তার পরেও আয় অনেক বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে শীর্ষ ১০০ কম্পানির মধ্যে ৫১ শতাংশ শেয়ার নিয়ে আধিপত্য বিস্তার করে ৪২টি মার্কিন কম্পানি। তাদের অস্ত্র থেকে আয় বছরে ৭.৯ শতাংশ কমে ২০২২ সালে ৩০২ বিলিয়ন ডলার হয়েছে।

অন্যদিকে র‍্যাংকিংয়ে তালিকাভুক্ত এশিয়া ও ওশেনিয়ার ২২টি কম্পানির পরিসংখ্যান একই বছরে ৩.১ শতাংশ বেড়ে ১৩৪ বিলিয়ন ডলার হয়েছে।

 
এ ছাড়া ২০২২ সালে চারটি তুর্কি কম্পানির মোট আয়ের পরিমাণ ছিল ৫.৫ বিলিয়ন ডলার, যা ২০২১ সাল থেকে ২২ শতাংশ বেশি।

 

দেশ অনুসারে অস্ত্র বিক্রি থেকে আয় করা শীর্ষ ১০০-এর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। ২০২২ সালে আটটি চীনা কম্পানির আয় ২.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৮ বিলিয়ন ডলার হয়েছে।

তথ্যের অভাবের কারণে শুধু দুটি রুশ কম্পানি তালিকায় অন্তর্ভুক্ত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের সম্মিলিত অস্ত্র আয় ১২ শতাংশ কমে ২০.৮ বিলিয়ন ডলার হয়েছে।

 
তালিকার একমাত্র ইউক্রেনীয় কম্পানিটির আয় ১০ শতাংশ হ্রাস পেয়েছে।