NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

একযোগে ৪৭ ইউএনওর বদলির অনুমোদন ইসির


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৩ এএম

একযোগে ৪৭ ইউএনওর বদলির অনুমোদন ইসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ের পাঠানো ৪৭ ইউএনও বদলির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আজ সোমবার ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, ইসির পক্ষ থেকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে একইস্থানে ৬ মাসের বেশি আছেন এমন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক বছরের বেশি আছেন এমন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। সে নির্দেশনার আলোকে ৪৭ জন ইউএনওর বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনের কাছে সুপারিশ পাঠায়।

 
ওই অনুমোদন করেছে ইসি।

 

অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন এলাকার ৪৭ জন ইউএনওর বদলির সুপারিশ এলে কমিশন তাতে অনুমোদন দেয়। আর ২০ জনের চিঠি এসেছে। মোট ২৫০ জনের বেশি ইউএনও বদলি হবে।

 
এ ছাড়া ৩২০ জনের মতো ওসি বদলি করা হবে।