NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ২০ প্রার্থীকে ইসির শোকজ, বেশির ভাগই আ. লীগের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ২০ প্রার্থীকে ইসির শোকজ, বেশির ভাগই আ. লীগের

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বর্তমান সরকারের তিনজন মন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ ২০ প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আগামীকাল শুক্রবারের মধ্যেই শোকজের জবাব দিতে বলেছে ইসি।

যে সব প্রার্থীকে শোকজ করা হয়েছে তাঁরা হলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের প্রার্থী, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গাজীপুর-২ আসনের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-১৯ আসনের প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, নাটোর-৩ আসনের প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের প্রার্থী সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, গাজীপুর-৫ আসনের প্রার্থী সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মাগুরা-১ আসনের প্রার্থী (ক্রিকেটার) সাকিব আল হাসান।

এ ছাড়া এ তালিকায় আছেন ঢাকা-৬ আসনের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান, পটুয়াখালী-৪ আসনে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিববুর রহমান, রংপুর-৩ আসনে তুষার কান্তি মন্ডল আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী, লক্ষ্মীপুর-১ আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাস, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নাটোর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

 

 

এর মধ্যে আচরণবিধি ভেঙে অস্ত্রধারীসহ শোডাউন দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় গোলাম দস্তগীর গাজীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে আগামীকাল শুক্রবার বিকেল ৩টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে জবাবদিহি করার জন্য বলা হয়েছে।

ক্রিকেটার সাকিব আল হাসান ঢাকা থেকে মাগুরায় আসার সময় কামারখালী এলাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে ঢোকেন। তিনি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

 
এতে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে তাঁকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।