NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

নভেম্বরে ডেঙ্গুতে ২৭৪ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

নভেম্বরে ডেঙ্গুতে ২৭৪ জনের মৃত্যু

ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৬২২ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

এর মধ্যে নভেম্বর মাসেই ২৭৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ মাসে মোট ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ৭১৬ জন। অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৩৫৯ জনের। 

 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৭ রোগী। তাদের মধ্যে ৭৩৩ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৭৮ জন।

 

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তিন লাখ ১১ হাজার ৮৯১ জন। বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে তিন লাখ ছয় হাজার ৭৯০ জন।

 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ৪৭৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৯০৮ রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।