NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক ২৯ নভেম্বর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৯ এএম

নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক ২৯ নভেম্বর

ঢাকা: নির্বাচন কমিশনের সঙ্গে আগামী ২৯ নভেম্বর বৈঠকে অংশ নেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

কমিশন সূত্র জানায়, ইইউকে আগামী বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

এর আগে সিইসিকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বৈঠক করতে চেয়ে ই-মেইল করেছিলেন গত ২২ নভেম্বর।

ই-মেইলে বৈঠকের জন্য আগামী ২৭ নভেম্বর সময় চেয়েছিলেন তিনি।

 

ইসি সূত্র জানায়, বেশির ভাগ নির্বাচন কমিশনার বর্তমানে বিভিন্ন জেলায় নির্বাচনী সফরে ঢাকার বাইরে রয়েছেন। এ জন্য ইইউকে ২৭ নভেম্বর সময় দেওয়া যায়নি। তাই আগামী ২৯ নভেম্বর তাদের সময় দেওয়া হয়েছে।