NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৮ এএম

শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এক সৌদি কর্মকর্তার বরাত দিয়ে আল অ্যারাবিয়া ইংরেজি রবিবার এ তথ্য জানিয়েছে।

খালিদ বিন সালমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনসহ বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য নীতির প্রধান ব্রেট ম্যাকগার্কের সঙ্গেও তিনি সম্ভবত দেখা করবেন।

 

 

চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে গাজা উপত্যকায় সহিংসতা ও উত্তেজনা বৃদ্ধির মধ্যেই তার এই সফর। ইসরায়েল শনিবার বলেছে, অবরুদ্ধ অঞ্চলে ব্যাপক বোমাবর্ষণের মাধ্যমে হামাসের বিরুদ্ধে তাদের যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’।

সৌদি আরব শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল অভিযানের নিন্দা করে বলেছে, তারা ফিলিস্তিনি বেসামরিকদের জীবন বিপন্ন করতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে হামাস শাসিত ভূখণ্ডে মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে।

 

 

ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব
সৌদি আরব বারবার ফিলিস্তিনিদের ওপর সহিংসতা প্রত্যাখ্যান করেছে এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টার আহ্বান জানিয়েছে।

বুধবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে যুদ্ধবিরতির জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও বেশ কয়েকবার যুদ্ধবিরতি এবং গাজায় অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই সপ্তাহের শুরুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মন্ত্রী পর্যায়ের পর বক্তৃতা করে ফয়সাল যুদ্ধবিধ্বস্ত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছিলেন।

 
সেই সঙ্গে তিনি বলেছিলেন, ফিলিস্তিন সমস্যার ন্যায়সংগত সমাধান ছাড়া এই অঞ্চলে শান্তি আসবে না।