NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

ঢাকায় মার্কিন দূতাবাসে আমেরিকান পতাকা অর্ধনমিত থাকবে শনিবার


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০১:০২ এএম

ঢাকায় মার্কিন দূতাবাসে আমেরিকান পতাকা অর্ধনমিত থাকবে শনিবার

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস আগামীকাল শনিবার আমেরিকান জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস শনিবার দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। নিরাপরাধ প্রতিটি মানুষের মৃত্যুতে যুক্তরাষ্ট্র শোক প্রকাশ করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ‘সংঘাতে যেকোনো দেশের ও যেকোনো ধর্মে বিশ্বাসী বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার ক্ষেত্রে আমরা শোক প্রকাশ করি।

 

 

ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে আগামীকাল শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। এর অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।