NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান : পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৫ এএম

টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখার সময় এ কথা জানান। 

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ওই বৈঠক আয়োজন করে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার এ তথ্য জানায়।

 

পররাষ্ট্রমন্ত্রী মোমেন রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নতি এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থপূর্ণ সম্পৃক্ততার আহ্বান জানান। 

তিনি বলেন, কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের পাঠ্যক্রমে চলমান শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম প্রত্যাবাসন উদ্যোগের ক্ষেত্রে সহায়ক হওয়া উচিত।

বৈঠকের ফাঁকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানান।

তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার অধিকার ও প্রত্যাশা উপলব্ধি করতে সহযোগিতা কামনা করেন। ফিলিপ্পো গ্র্যান্ডিও রোহিঙ্গা সংকটের সমাধান হিসেবে স্বেচ্ছায় প্রত্যাবাসনের কথা উল্লেখ করেন এবং সেই লক্ষ্য অর্জনে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।