NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

তিন দিনের সফরে বুধবার পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ০৫:২৭ এএম

তিন দিনের সফরে বুধবার পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী বুধবার তিন দিনের সফরে নিজ শহর পাবনা যাচ্ছেন। তিনি সেখানে একটি জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতি বুধবার বিকেলে তিন দিনের সফরে পাবনা যাবেন। তিনি সেখানে একটি সমাবেশে ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।’

 

প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর এটি হবে পাবনায় তাঁর দ্বিতীয় সফর।

রাষ্ট্রপ্রধান জেলার সাথিয়া উপজেলায় নৌকাবাইচ-পূর্ব জনসমাবেশে ভাষণ দেবেন। তিনি পাবনা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে ৫০০ শয্যাবিশিষ্ট একটি জেনারেল হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করবেন।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও আশপাশে উৎসবের আমেজ বিরাজ করছে।

এ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা প্রশাসন। 

 

রাষ্ট্রপতিকে তাঁর পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। আগামী ২৯ সেপ্টেম্বর শুক্রবার রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে। খবর বাসস’র।