NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

২৭ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৩ এএম

২৭ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২ আগস্ট) বিকেলে সভাস্থলে উপস্থিত হন তিনি। এরপর ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং পাঁচটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২৭ উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে শেখ রাসেল মিডিয়া সেন্টার, শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম, শেখ রাসেল সুইমিংপুল, রংপুর পালিচড়া স্টেডিয়াম, বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, রংপুর সিটি সেন্ট্রাল বাস টার্মিনাল, রংপুর সিটি অ্যাসফল্ট প্লান্ট ও স্টোর ইয়ার্ড।

 

নলেয়া নদীর ১৯.১৪ কিলোমিটার পুনরায় খনন, আলাইকুমারী নদীর ১৯.২৪ কিলোমিটার পুনরায় খনন, নৈমুল্লা বিলের ১৪.৫৭ একর পুনরায় খনন, চিকলী বিলের ১৯.৬৩ একর পুনরায় খনন, ভারারদহ ও পাটোয়া কামরী বিলের ২২.৮৯ একর পুনরায় খনন, পীরগাছা উপজেলা চৌধুরানী থেকে শঠিবাড়ী আরঅ্যান্ডএইচ পর্যন্ত রাস্তার উন্নয়নকাজ, পীরগঞ্জ উপজেলা ভেন্ডাবাড়ী থেকে খালাশপীর পর্যন্ত রাস্তার সংস্কারকাজ, কাউনিয়া উপজেলা টেপামধুপুর থেকে রাস্তার পুনর্বাসন কাজ, মিঠাপুকুর উপজেলার গোপালগঞ্জ ঘাটে ঘাঘট নদীর ওপর ৯৬ মিটার সেতু নির্মাণ, গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট-কাকিনা আরঅ্যান্ডএইচ সড়কে ৪০ মিটার সেতু নির্মাণ, কাউনিয়া উপজেলার পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র নির্মাণকাজ।

এ ছাড়া রংপুর মেডিক্যাল কলেজ বহুমুখী ভবন, মিঠাপুকুর উপজেলায় হেলেঞ্চা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, রংপুর বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়, পীরগঞ্জে মাদারগঞ্জ ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, পীরগঞ্জের ১৪ নম্বর চতরা ইউনিয়নে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে ১০ শয্যাবিশিষ্ট বেগম রোকেয়া আধুনিক হাসপাতাল, পীরগঞ্জের খালাশপীর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, পীরগঞ্জ উপজেলার ২৫৪০ মিটার নদীর তীর সংরক্ষণ, রংপুর কারখানা ও সংস্থা পরিদর্শন অফিস ভবন উদ্বোধন করেন।