NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

‘জোকার’ সেজে ট্রেনে সহিংসতা : ২৩ বছরের জেল জাপানির


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৪, ০৭:৪৫ এএম

‘জোকার’ সেজে ট্রেনে সহিংসতা : ২৩ বছরের জেল জাপানির

আর্ন্তজাতিক ডেস্ক:  জাপানের একটি আদালত সোমবার এক ব্যক্তিকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই ব্যক্তি কমিক বইয়ের ভিলেন দ্য জোকারের পোশাক পরে টোকিওতে একটি ট্রেনে হত্যাচেষ্টা ও অগ্নিসংযোগের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। আদালতের একজন মুখপাত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র বলেন, টোকিও জেলা আদালতের তাচিকাওয়া শাখা ২০২১ সালের হ্যালোইন হামলার রায় দিয়েছেন।

 

জিজি প্রেস ও অন্যান্য স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কিয়োটা হাট্টোরিকে (২৬) সত্তোরোর্ধ্ব এক পুরুষ যাত্রীকে ছুরিকাঘাত এবং ট্রেনের ভেতরে আগুন লাগিয়ে ১২ জনকে হত্যাচেষ্টার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

হাট্টোরি তদন্তকারীদের বলেছেন, তিনি মানুষকে হত্যা করতে এবং মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। তিনি ট্রেনে দাহ্য তরল ছড়ানোর কথাও স্বীকার করেছেন।

জাপানে সহিংস অপরাধ বিরল।

তবে মাঝেমধ্যে ছুরিকাঘাত ও গুলির ঘটনা ঘটে। গত বছর সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যা করা হয়েছে।

 

২০২১ সালের আগস্টে টোকিওতে একটি কমিউটার ট্রেনে ছুরিকাঘাতে একজন গুরুতরসহ মোট ৯ জন আহত হয়েছিল। সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর আত্মসমর্পণ করেছিলেন।

একই মাসে একটি পৃথক হামলায় টোকিওর একটি সাবওয়ে স্টেশনে এসিড হামলায় দুই ব্যক্তি দগ্ধ হয়।

 

সূত্র : এএফপি