NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

হিরো আলমের ওপর হামলার মামলা তদন্ত করবে ডিবি


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৭:৪১ পিএম

হিরো আলমের ওপর হামলার মামলা তদন্ত করবে ডিবি

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (২২ জুলাই) বনানী থানা থেকে মামলাটি ডিবি গুলশান বিভাগে স্থানান্তর হয়েছে তদন্তের জন্য। এ মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনার ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, মামলাটি আজ ডিবিতে হস্তান্তর হয়েছে তদন্তের জন্য। এখন থেকে মামলাটির তদন্ত করবে ডিবি গুলশান বিভাগ। এ পর্যন্ত এ মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনার পর অভিযুক্তদের ডিবিই গ্রেপ্তার করেছে। শুরু থেকে এ বিষয়ে ডিবি তদন্ত করছিল। তদন্তও ডিবি করছে।