NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

স্পিকারের সাথে কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:৩৮ এএম

স্পিকারের সাথে কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত গুনের উড়েয়া।

আজ বুধবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎকালে তারা সংসদীয় মৈত্রী গ্রুপ, ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, আন্তঃসংসদীয় সহযোগিতা, পার্শ্ববর্তী দেশসমূহের সাথে কসোভোর সম্পর্কসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় স্পিকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন ও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য যোগাযোগ একই সাথে শুরু করেছিলেন। কসোভোর মতো বাংলাদেশও স্বাধীনতাপরবর্তী সময়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে।

এখনো চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে।’

 

তিনি আরো বলেন, ‘সংসদীয় মৈত্রী গ্রুপ এবং আন্তঃসংসদীয় সহযোগিতা বাংলাদেশ-কসোভো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে পারে।’ দুই দেশের মধ্যকার বাণিজ্য যোগাযোগ, রপ্তানি পণ্য এবং সাংস্কৃতিক বিনিময় আগামীতে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জবাবে রাষ্ট্রদূত গুনের উড়েয়া বলেন, ‘বাংলাদেশ কভিড অভিঘাত অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করেছে।

কসোভো বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদস্য পদ পেতে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে আন্তরিকভাবে কাজ করে চলেছে।’