NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি, মৃত্যু ১০৩ জনের


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০৬:২৯ এএম

দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি, মৃত্যু ১০৩ জনের

ঢাকা: চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে রেকর্ড সংখ্যক হাজি মারা গেছেন। চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে সর্বশেষ বুধবার মারা গেছেন দু’জন। এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি মারা গেছেন বলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে।

আগামী ২ আগস্ট শেষ হবে ফিরতি ফ্লাইট। এর মধ্যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এমন শঙ্কা প্রকাশ করা হয়েছে।

 

হাব জানিয়েছে, চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মৃতদের মধ্যে ৭৮ জনের বয়স ছিল ৫০ থেকে ৭১ বছরের মধ্যে। এদের মধ্যে ৭৮ জন পুরুষ ও ২৫ জন নারী।

এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮৫ জন, মদিনায় ৫ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৯জন, আরাফায় ২ জন এবং মুজদালিফায় ১ জন। এ বছর হজ পালনের সময় সৌদি আরবে তীব্র গরম ছিল। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, হিট স্ট্রোকের কারণে ২৯ জুন একদিনে সাত বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত চার দিনে ১২ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে সর্বশেষ তথ্যমতে, বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোর পর্যন্ত ১২৭টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি।

 

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ১২৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫০টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫২টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৫টি। উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।