NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

বাড়ছে ডেঙ্গু, ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৭ এএম

বাড়ছে ডেঙ্গু, ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড

ঢাকা: সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হলো।

এদিকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫৪ জন ডেঙ্গু রোগী।

যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬২৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪২৬ জন ভর্তি হয়েছে।

 

মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ৮৯৭ জন।

তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ২৯২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে চার হাজার ৬০৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১১ হাজার ৫১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা সাত হাজার ৯২১ জন এবং ঢাকার বাইরের তিন হাজার ৫৯০ জন।