NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

আমেরিকা ভিসা দেয়নি, এটা মিথ্যা : সালমান এফ রহমান


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৭:২৯ পিএম

আমেরিকা ভিসা দেয়নি, এটা মিথ্যা : সালমান এফ রহমান

ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘আমেরিকা তাকে ভিসা দেয়নি বা দুবাই থেকে তাকে ফেরত দিয়েছে এটা মিথ্যা কথা।’ 

মঙ্গলবার রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। 

সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের ঢাকা বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর রীতি অনুযায়ী জেলার বিশেষ বর্ধিত সভা হয়। এতে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা দিক নির্দেশনা দিয়ে থাকেন। মঙ্গলবার ঢাকা জেলার বিশেষ বর্ধিত সভাটি সেরকমই ছিল বলে জানা গেছে। তবে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন-কর্মসূচির বিপরীতে কী হবে তার একটা নির্দেশনা জেলার নেতাদের দেন দলের কেন্দ্রীয় নেতারা।
 

 

সালমান এফ রহমান বলেন বলেন, ‘আমি দুবাই যাইনি, আমেরিকা তো দূরের কথা। যারা নির্বাচন হতে দেবে না তাদের লিস্ট মার্কিন সরকারের কাছে দেবে আওয়ামী লীগ।’ 

নির্বাচন বানচালের শক্তি বিএনপির নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে বাধা দিলে বিএনপির বিরুদ্ধেই মার্কিন ভিসানীতি কার্যকর হবে। বিএনপি গোপনে গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

 

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। তবে নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়।’