NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

আরপিও নিয়ে এখনই কোনো মন্তব্য করবো না : সিইসি


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৩ এএম

আরপিও নিয়ে এখনই কোনো মন্তব্য করবো না : সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে এখনই কোনো মন্তব্য করবো না। আরপিওর বিলের আইন গেজেট আকারে প্রকাশ হওয়ার পরই সব প্রশ্নের উত্তর দেবো।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে গতকাল। বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তির মুখে জাতীয় সংসদে এ বিল পাস হয়। যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন, বিলে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।

 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, যে বিলটা পাস হয়েছে আমি অপেক্ষা করছি আইনটা হোক। এখনও আইন পাস হয়নি। বিল পাস হয়েছে। বিল এবং আইন এক নয়। বিল যেটি পাস হয়েছে মহামান্য রাষ্ট্রপতি যদি সম্মতি প্রদান করেন তাহলে এটি আইন আকারে গেজেট হবে। তখনই বলা সমীচীন হবে। আইন আকারে প্রকাশের পর বিস্তারিত ব্যাখ্যা করে বলবো আমাদের অবস্থান।

৯১ এর ক ধারার প্রসঙ্গে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, এ মুহূর্তে আমি কোনো কথাই বলবো না। একটু অপেক্ষা করেন। বিলে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন কি না সেটা দুই এক দিনের মধ্যেই জানতে পারবো। তখন এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে।