NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে: কাদের


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ১২:৩১ এএম

নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে: কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধন খুব যৌক্তিকভাবে হয়েছে। এটা নিয়ে অযথা সমালোচনা হচ্ছে। আইনশৃঙ্খলা থেকে শুরু করে সবকিছুর নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের অধীনে থাকবে। সরকার ইসিকে সহযোগিতা করবে। 

বুধবার দলীয় কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গত কয়েকটি সিটি করপোরেশন নির্বাচন যেমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনও তেমন হবে। নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। সরকার রুটিন ওয়ার্ক করবে।