NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

বিএনপির আন্দোলনে সরকারের পতন ঘটাতে পারবে না : হানিফ


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৪, ০৮:১৮ এএম

বিএনপির আন্দোলনে সরকারের পতন ঘটাতে পারবে না : হানিফ

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণের কোন সম্পর্ক নেই। দেশী-বিদেশীর প্রভুদের ষড়যন্ত্র এবং বিএনপির আন্দোলনে সরকারের পতন ঘটাতে পারবে না। 

আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে তার বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

হানিফ বলেন, বিএনপির ভরসার জায়গা হচ্ছে ষড়যন্ত্র, আন্দোলন মুখে বলছেন, আর ভিতরে তারা করছেন ষড়যন্ত্র। আওয়ামী লীগ বহু ষড়যন্ত্রের মোকাবেলা করেছে এবং আগামীতেও এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করেই নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভের মাধ্যমে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে।

 

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। এ কারণে রাজনৈতিক সকল দল নির্বাচনের প্রস্তুতির জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছে। সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ২০১২ সাল থেকে বিএনপি আন্দোলন করে আসছে। বিএনপি আর জামায়াত মুদ্রার এপিট ওপিট। নেতারা বলছেন, জামায়াতের নেতাকর্মীরা তাদের সঙ্গে কোন সম্পর্ক নেই। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। 

এসময় কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।