NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

সেপ্টেম্বরেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন : প্রযুক্তিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০৫ এএম

সেপ্টেম্বরেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন : প্রযুক্তিমন্ত্রী

ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আবিষ্কৃত দেশের প্রথম স্মার্টফোনভিত্তিক ‘সূর্য বিদ্যুৎ’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্থপতি ইয়াসেফ ওসমান।

প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের শুরুতে ইউরেনিয়াম আসবে। আর ওই সময়ে পরীক্ষামূলক জ্বালানি সংযোগ ও বিদ্যুৎ কেন্দ্রটির উদ্বোধন হবে। 

 

বিজ্ঞানমন্ত্রী আরও বলেন, দেশ এখন শতভাগ বিদ্যুৎ সরবরাহের আওতায়। তবে মাঝেমধ্যে চাহিদা বাড়ায়, বিদ্যুৎ সংকট দেখা দিলে মানুষ কষ্ট পায়। এতে আমরাও কষ্ট পাই। তবুও বৈশ্বিক যুদ্ধ বাস্তবতায় সমস্যায় পড়েছিলাম। তবে আমরা সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছি। এই ধরনের সমস্যা ভবিষ্যতে আর হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।