NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

‘সুগার ড্যাডি নাই, অনেক পরিচালক হোটেল-রেস্টুরেন্টে ডাকে’


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৭:০১ পিএম

‘সুগার ড্যাডি নাই, অনেক পরিচালক হোটেল-রেস্টুরেন্টে ডাকে’

ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, অভিনেত্রীর অসহযোগিতা ও অসদাচরণের কারণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। 

তবে অভিনেত্রীর দাবি, পেশাগত কারণে নয় বরং ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই নিষেধাজ্ঞা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন জেবা। যেখানে রাশেদা আক্তার লাজুকের স্বামী পরিচালক সাজ্জাদ হোসেন দোদুলের বিরুদ্ধে আঙুল তুলেছেন তিনি। 
 
জেবা বলেন, ‘দোদুল সাহেব আমাকে মাঝরাতে ফোন দিতেন। তিনি বলতেন, তার স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকেন না। নাটকের স্ক্রিপ্ট লেখার জন্যই আলাদা থাকেন। তাই আমাকে ফোন দেওয়ার সুযোগ পেয়েছেন...।’

অভিনেত্রী যোগ করেন, ‘একপর্যায়ে তিনি আমাকে তার গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দেন। বলেন, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও তোমাকে সুপারস্টার বানিয়ে দেব। আমার কাছে সবকিছুর প্রমাণ আছে। হোয়াটসঅ্যাপে তিনি আমাকে ফোন ও টেক্সট দিতেন।’
 
উঠতি এই অভিনয়শিল্পী বলেন,  ‘শুধু দোদুলই নয়, নাটকের অনেক পরিচালক আমাকে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে ডাকে। তারা আমার সঙ্গে টাইমপাস করতে চায়, নাটকের কাজ দিতে চায়। অনেক ডিরেক্টর আমাকে নানা ইঙ্গিত দিয়ে কথা বলে। এসব বিষয় নিয়ে আমি কখনোই কথা বলিনি। কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি।’

এসব প্রকাশ করায় ইন্ডাস্ট্রিতে তার কাজ কমে যেতে পারে জানিয়ে বলেন, ‘আমাকে হুমকি দিয়ে বলা হচ্ছে আমার পেছনে কোনো সুগার ড্যাডি আছে। আমার কোনো সুগার ড্যাডি নেই। আমি যদি নিষিদ্ধ হয়ে যাই, হোক। তাতে আমার কোনোকিছু যায় আসে না। মিডিয়াতেই করে খেতে হবে এমনটা নয়। আমার অপশন আছে। আমি ফার্মেসিতে পড়াশোনা করছি, ফার্মাসিট হবো। আমার নাটক করতেই হবে এমন নয়। মিডিয়া ছাড়তে হলে ছেড়ে দেব।’

উল্লেখ্য, প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টক শোতে প্রথমবার হাজির হয়েছিলেন অভিনেত্রী জেবা জান্নাত। এরপর টিকটক করে পরিচিতি পান। সেখান থেকেই নাম লেখান টিভি নাটকে। ‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশকিছু নাটকে দেখা গেছে তাকে।