NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হামে শিশুমৃত্যুর জন্য ইউনূস-নূরজাহানকে দায়ী করে মানববন্ধন সম্পর্কের তিক্ততা কমাতে ভ্যাটিকান-রোম সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ নির্বাচন, যুক্তরাষ্ট্রে তৃণমূল-বিজেপির পক্ষে-বিপক্ষে চলছে কোটি কোটি টাকার ‘বাজি’ যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান পেলেন বাংলাদেশি নির্মাতা পিএসএলে চ্যাম্পিয়ন নাহিদ রানার পেশোয়ার জালমি ৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা!
Logo
logo

মিথ্যা সংবাদ প্রচারে অনলাইন পোর্টাল বন্ধ করা হবে, সংসদে তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ০৬:৪২ এএম

মিথ্যা সংবাদ প্রচারে অনলাইন পোর্টাল বন্ধ করা হবে, সংসদে তথ্যমন্ত্রী

ঢাকা: স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে বর্তমান সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না বলে সংসদকে জানিয়েছেন তথ্য সম্প্রচারমন্ত্রী . হাছান মাহমুদ। একই সঙ্গে তিনি জানান, কোনো অনলাইন সংবাদপত্রে বা অনলাইনভিত্তিক পোর্টালে দেশবিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি একথা বলেন। এর আগে স্পিকার . শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। আওয়ামী লীগের সদস্য আহসানুল ইসলামের (টিটু) প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।  

জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচারমন্ত্রী জানান, সরকার অনুমোদিত ১৮৭টি অনলাইন নিউজ পোর্টালের মধ্যে ১৭৯টি অনলাইন নিউজপোর্টাল ১৭৭টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালের মধ্যে ১৫৫টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন দেওয়া হয়েছে। একই সময়ে ১৫টির মধ্যে ১৪টি টিভি চ্যানেলের অনলাইন পোর্টালকে নিবন্ধনের সনদ দেওয়া হয়েছে।

একই সদস্যের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরও বলেন, সংবাদপত্র এবং সাংবাদিকবান্ধব বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় খুবই আন্তরিক। প্রিন্ট মিডিয়ায় স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না এবং এই সেক্টরের মান উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রমগ্রহণ অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে ২০১৫-১৬ অর্থ বছর থেকে মে ২০২৩ পর্যন্ত সারা দেশে অসুস্থ, অসচ্ছল দুর্ঘটনায় আহত মৃত তিন হাজার ২৩৯ জন সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে ২৮ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে বলেও মন্ত্রী জানান। এছাড়া করোনাকালীন বিশেষ সহায়তার অংশ হিসেবে হাজার ৪৩৩ জন সাংবাদিক পরিবারের মাঝে কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে . হাছান বলেন, গণমাধ্যমবান্ধব বর্তমান সরকারের উদার সম্প্রচার নীতিমালার কারণে বেসরকারি খাতে ৪৮টি টেলিভিশন চ্যানেল, ১৪টি আইপি টিভি এবং ৩৬৭টি নিউজ পোর্টলের অনুমতি দেয়া হয়েছে।